পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করে প্রায় কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ জানালো তামিলনাড়ুর স্টালিনের দল ডিমএমকে। চেন্নাইয়ে দলের সদর দফতর আরিভালায়ামায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ অন্যান্যদের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ডিএমকে। স্টালিন বুধবার তার দলের ইশতেহার প্রকাশ করে জানান, ক্ষমতায় এলেই বাতিল করা হবে সিএএ। সেই সঙ্গে ‘এক দেশ এক নির্বাচন’ও লাগু করতে দেওয়া হবে। পাশাপাশি শ্রীলঙ্কা থেকে আসা তামিলভাষীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
আরও পড়ুন:
পুদুচেরির জন্য রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারে দেশজুড়ে মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি এলপিজি সিলিন্ডার, পেট্রোল, ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেছেন। বিনা সুদে পড়ুয়া ও মহিলাদের যথাক্রমে ৪ লক্ষ ও ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ইশেতাহারে। সেই সঙ্গে রাজ্যজুড়ে বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা, পুদুচেরিকে রাজ্যের তকমা, দেওয়ানি বিধি বাতিল ও সংসদ ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
আরও পড়ুন:
২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অংশ ডিএমকে। তাদের ইশেতাহারে বিজেপি তথা নরেন্দ্র মোদিকে মসনদে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরা থেকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিনই দল আসন্ন লোকসভা নির্বাচনে দলের ২১ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে। ডিএমকে তার নির্বাচনী ইশতেহারে পুদুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার পাশাপাশি রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে রাজ্যের পরামর্শ এবং নিট-এর উপর নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছে। নিট নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন স্ট্যালিন। তাঁর বক্তব্য, সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়ার ফলে তামিলনাড়ুর বহু কৃতি ছাত্র-ছাত্রী সুযোগ পাচ্ছে না। অনেক কৃতি পড়ুয়া সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছে। দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠন সম্ভব হলে এই প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দেওয়া হবে।আরও পড়ুন:
এম কে স্ট্যালিন এদিন বলেছেন, “ডিএমকেই নির্বাচনের আগে নিজস্ব ইশতেহার তৈরি করে এবং আমরা যা বলি তা করে দেখাই। কানিমোঝি যেমন বলেছেন, আমরা রাজ্যের সর্বত্র গিয়েছি এবং বিভিন্ন মানুষের কথা শুনেছি। এটা শুধু ডিএমকে'র ইশতেহার নয়, জনগণের ইশতেহার।' স্টালিন বলেন, ২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল, তারা ভারতকে ধবংস করেছিল। নির্বাচনী প্রতিশ্রুতিগুলির একটিও পূরণ হয়নি। আমরা ইন্ডিয়া জোট গঠন করেছি, সেইসঙ্গে আমরা ২০২৪ সালে আমাদের সরকার গঠন করব'।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তামিলনাড়ু সফর প্রসঙ্গে এম কে স্টালিন বলেছেন, "তামিলনাড়ুতে বন্যার সময় যদি প্রধানমন্ত্রী মোদি আসতেন তাহলে আমি খুশি হতাম।"