পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুজোর কার্নিভালের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই শারদ উতসবের সমাপ্তি হলো। গত শুক্রবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত এই কার্নিভালে উপ্সথিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, দেশ-বিদেশের প্ররযতক সহ ইউনেস্কো-র প্রতিনিধিরা।গত কয়েক বছর ধরে শারদ উতসবের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই কার্নিভাল।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর শারদ উৎসবের প্রাক্কালেই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল ইউনেস্কোর পক্ষ থেকে।
চলতি বছর কলকাতার দুর্গাপুজোর অনুষ্টানের টানেই ইউনেস্কো-র প্রতিনিধিরা পরিক্রমা করেছেন শহরের একাধিক মণ্ডপ। কিন্তু, এবার কার্নিভালে উপস্থিত ইউনেস্কোর প্রতিনিধিদের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার পুজো কার্নিভাল। কলকাতা এবং শহরতলির মোট ৯৬টি ক্লাবের পুজো অংশ নিয়েছিল এবারের কার্নিভালে। ট্যাবলোর শোভাযাত্রা ছিল দেখার মতো। নানা ধরনের হস্তশিল্পের প্রদর্শনের সঙ্গে ছিল নাচ-গান-উলুধ্বনি-শঙ্খধ্বনির আয়োজন। তার সঙ্গে কুচকাওয়াজ। মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা শহর জুড়ে পুজো দেখছেন।আরও পড়ুন:
ইউনেস্কো প্রতিনিধিরা কার্নিভালে মুগ্ধ হয়ে নিজেদের রিপোর্ট পাঠাচ্ছেন ইউনেস্কোর জেনেভা দফতরে। ফলে বোঝায় যাচ্ছে আগামী দিনে কলকাতার দুর্গাপুজোর কার্নিভাল যে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় পরিচিতি লাভ করতে চলেছে।