পুবের কলম,ওয়েবডেস্ক: ‘সন্ত্রাসী নজরদারির তালিকা’-কে অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি অবিলম্বে এই তালিকা থেকে মুসলিম আমেরিকানদের নাম সরিয়ে ফেলার দাবিতে বোস্টনে অবস্থিত ফেডারেল কোর্টে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে মুসলিম আমেরিকানদের ১২টি সংগঠন। ‘দ্য ফেডারেল টেররিস্ট স্ক্রিনিং ড্যাটাবেজ’-এর তালিকার মাধ্যমে মূলত মুসলিম আমেরিকানদের টার্গেট করা হয়েছে এবং অন্য ধর্মের মানুষের কাছে মুসলিমদের হেয় করা হয়েছে, যা আমেরিকার সংবিধানের পরিপন্থী। ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’-এর স্টাফ অ্যাটর্নি অ্যামি ডাউকোর এ প্রসঙ্গে বলেন, ‘ওই তালিকার পর ২২ বছর অতিবাহিত হল। কিন্তু তার মাধ্যমে আমেরিকার নিরাপত্তা সুসংহত হয়েছে বলে যুক্তিযুক্ত কোনও তথ্য নেই।
’ উল্লেখ্য, বুধবার দায়ের করা ওই মামলার আইনগত সহায়তায় রয়েছে কেয়ারের ন্যাশনাল কমিটি। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স দ্বারা করা এই মামলায় ২৯টি ফেডারেল এজেন্সিকে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তার অজুহাতে নাগরিকত্ব গ্রহণকারি আমেরিকান ছাড়াও গ্রিনকার্ডধারী ও অভিবাসীরা প্রতিনিয়ত চলতি পথে হয়রানির শিকার হচ্ছেন। অথচ এসব মুসলিম আমেরিকানরা কঠোর শ্রম দিচ্ছেন, বছর শেষে ট্যাক্স প্রদান করছেন, উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তাঁরা বর্তমানে আমেরিকার উন্নয়ন-সমৃদ্ধিতে মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন। কেউ কখনও কোনও সন্ত্রাসে লিপ্ত ছিলেন বলে আদালতে অভিযুক্ত হননি। আরও উল্লেখ করা হয়েছে যে, ওই তালিকার মধ্যদিয়ে বিচারবহির্ভূতভাবে মুসলিম আমেরিকানদের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং গণ্য করা হচ্ছে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে। উল্লেখ্য, ২০১৯ সালে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অপর এক রুলিংয়ে উপরোক্ত ওয়াচলিস্টকে মুসলিম আমেরিকানদের অধিকার বঞ্চিত করার শামিল হিসেবে উল্লেখ করেছিল।‘টেররিস্ট ওয়াচলিস্ট’ থেকে মুসলিমদের নাম বাদ দিতে আমেরিকার বিরুদ্ধে মামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৩
আরও খবর
হাওয়াইয়ে হারিকেন ‘লালা’র তাণ্ডব: বিদ্যুৎহীন ৪২ হাজার গ্রাহক, জারি প্রাণঘাতী সতর্কতা
নিষেধাজ্ঞা ও তেল বিক্রি কমায় অর্থনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রকে দায়ী পেজেশকিয়ান
‘হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
স্পেনের পর্যটননগরী গ্রানাডায় ভূমিকম্প, কেঁপে উঠল শহর; ক্ষতিগ্রস্ত একাধিক ভবন
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
চিনের সাহায্যে চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তান, ২০২৯ সালে নামবে 'জিন্না-১'
চিনের সাহায্যে চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তান, ২০২৯ সালে নামবে 'জিন্না-১'
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু