পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে মেছো ঘেরি ও চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ থানায় করার পরও কোন সমাধান সূত্র মেলে নি। এমনকি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানানোও হয়। কিন্তু কোন ফল পায়নি। শেখ শাহাজাহান গ্রেফতার হওয়ার পর থেকেই সন্দেশখালি রাজ্যের শিরোনামে চলে আসে। ইতিমধ্যে আদালতের নির্দেশে সন্দেশখালির যে কোন ঘটনা তদন্ত সিবিআই করবে।
তারপরপরই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সন্দেশখালি ১ ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েত, সরবেড়িয়া আগার আটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় সিআরপিএফ- বাহিনী নিয়ে তদন্তকারীরা শিমুলিয়া, ১৪ নম্বর বামন ঘেরি এলাকার অভিযোগকারীদের সাথে কথা বলেন। এখান থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ দিয়েছিল পালান লস্কর, প্রদীপ সর্দার, শিশু সরদার, গুরু চরণ সরদার সহ একাধিক গ্রামবাসী। সিবিআই এর নিজস্ব ওয়েবসাইটে অভিযোগ দায়ের করার পর থেকে তাদের উপযুক্ত নথি খতিয়ে দেখতে পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন এলাকায় আসেন। গ্রামবাসীরা তাদের হারানো জমি ফেরত পাবে বলে মনে করেন। শিশু সরদার জানান দীর্ঘ ৩৮ বছর আগে আমার মায়ের ৩৩ শতক চাষের জমি দখল করে নিয়েছে সাজাহান অনুগামীরা। আমরা আজকে পথে বসেছি। আমাদের জীবন জীবিকা, রুজি রোজগার হারিয়ে গেছে। আমরা আমাদের জমি ফেরত চাই। আমরা এতদিন শেখ শাহাজান ও তার অনুগামীদের বিরুদ্ধে ভয়ে, আতঙ্কে মুখ খুলতে পারিনি।সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ, সরজমিনে সন্দেশখালিতে তদন্তকারীরা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮
আরও খবর
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ