পুবের কলম প্রতিবেদক: লোকসভা ভোটের মুখে নারদ কেলেঙ্কারি তদন্তে ফের ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠাল সিবিআই। আগামী বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসতে বলা হয়েছে। সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে। সেই তথ্যের ওপর ভিত্তি করেই ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন:
সিবিআই সূত্রে খবর, ম্যাথুকে আগামী বুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।
সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, ম্যাথু স্যামুয়েল নারদকাণ্ডে স্ট্রিং অপারেশনে বেশ কিছু ভিডিও সিবিআইকে জমা দিয়েছেন, কিছু ভিডিও ফুটেজ এখনও সিবিআইকে দেননি। পাশাপাশি সিবিআইয়ের হাতে আরও বেশ কিছু তথ্যও এসেছে। তাই তদন্তকারীরা মনে করছেন ম্যাথুকে ফের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। সম্প্রতি সিবিআইয়ের তরফে ম্যাথুকে একটি চিঠি পাঠানো হয়। তবে ম্যাথু আগামী বুধবার সিবিআই দফতরে আসতে পারবেন কিনা, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।