উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি :মথুরাপুর লোকসভা আসনে ভোট হবে আগামী ১লা জুন অর্থাৎ শনিবার। আর তার আগে বৃহস্পতিবার সকালে রায়দিঘী থানার বকুলতলা শখের হাটে রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে কাজ করছেন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন:

এই দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রায়দিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবর্ষি সিনহা,এস আই প্রশান্ত দাস সহ রায়দিঘী থানার পুলিশ আধিকারিকগণ।
আরও পড়ুন:

রায়দিঘীতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানান এর আগেও পশ্চিমবঙ্গের ভোটে তাদের বহাল করা হয়েছিল, বাংলা ভাষা না জানলেও তারা বুঝতে পারেন। তাই, কাজ করতে ভাষা তাদের কাছে বাধা হবে না। রায়দিঘীর বকুলতলায় এদিন রুটমার্চে থাকা এক বিএসএফের জওয়ান বলেন, ভোটের সময় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের মূল কাজ। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেটা আমরা পালন করব।