পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য কাশ্মীরে সিআরপিএফ-এর প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল ছিলেন চারু সিনহা। তার আড়াই বছরের কার্যকালের মেয়াদ শেষ হল। মেয়াদ শেষে সিনহাকে হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন:
২০২০ সালে শ্রীনগরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে নিযুক্ত হন চারু সিনহা।
সিনহা শ্রীনগর, বুদগাম এবং গার্ন্ডারবাল নিয়ে গঠিত সিআরপিএফ-এর শ্রীনগর সেক্টরের প্রধান ছিলেন। চারুর আমলে আধা সামরিক বাহিনীকে উপত্যকায় কাশ্মীরি ভাষা স্থানীয় মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্ব দেওয়া হয়েছিল।আরও পড়ুন:
চারু সিনহা ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। ২০২০ সালের সেপ্টেম্বরে আইজি সিআরপিএফ হিসেবে শ্রীনগরে স্থলাভিষিক্ত হন তিনি।
চারু সিনহা দক্ষতার সঙ্গে নকশাল বিরোধী অভিযান পরিচালনা করেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে আধা সামরিক বাহিনী সন্ত্রাস দমন অভিযানে 'জুতো কভার' তল্লাশি শুরু হয়। আবাসিক বাড়ির তল্লাশির সময় সিআরপিএফ সদস্যদের জুতার কভার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্থানীয় অনুভূতিকে সম্মান করার জন্য। সিআরপিএফ মুখপাত্র জানিয়েছেন, চারু সিনহা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অঞ্চলে নিরাপত্তা ও শান্তির জন্য প্রচুর অবদান রয়েছে তাঁর। চারু সিনহা বলেন, 'আমি আত্মবিশ্বাসী যে আমার উত্তরসূরিরা সাফল্যের সঙ্গে কাজ করে এই অঞ্চলের মানুষের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার কাজ চালিয়ে যাবেন'।