পুবের কলম, ওয়েবডেস্ক: ডুরান্ড কাপ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধন হল ঐতিহ্যমন্ডিত ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনাবাহিনীর কর্তারা।
আরও পড়ুন:
এ দিন বিকের পাঁচটার কিছুক্ষণ আগে স্টেডিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাঁচটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ভারতীয় সেনার পক্ষ থেকে অনুষ্ঠান পরিবেশন করা হয়। মাঠে প্রবেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলারদের সঙ্গে পরিচিত হন।আরও পড়ুন:
কিক-অফ করে টুর্নামেন্টের সুচনা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মোহনবাগান- বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে উদ্বোধনী ম্যাচে দর্শকদের জন্য বিনামুল্যে প্রবেশের ব্যবস্থা করেছেন আয়োজকরা। ডুরান্ডের প্রথম ম্যাচে দলকে উৎসাহিত করতে কয়েক হাজার সবুজ মেরুন সমর্থক যুবভারতীতে হাজির হয়েছেন।