পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর বাসভবনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি দাওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা রাজ্যের।
আপাতত চারদিনের সফরে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের জিএসটি বকেয়া-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে পারেন৷ নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছেআরও পড়ুন:
এদিকে রাজ্যে পার্থ-অর্পিতা, এসএসসি দুর্নীতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে ঘিরে বিরোধীদের কটাক্ষের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল।
আরও পড়ুন: