১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠে পড়ুয়াদের পাঞ্জা লড়াই প্রতিযোগিতা

পারিজাত মোল্লা: মঙ্গলবার শেষ হলো স্কুল ভিক্তিক পাঞ্জা লড়াই প্রতিযোগিতা। বিজয়ীদের স্মারক তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এবং চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠ যৌথভাবে আয়োজন করেছে আন্তঃস্কুল পাঞ্জা লড়াই প্রতিযোগিতা। এই রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে প্রায় ২০০জন এর বেশি ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় শেষ দিন অর্থাৎ ২৯ আগস্ট পুরস্কার বিতরিণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানালেন ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোক রাজ। অশোক বাবু বলেন -“ছাত্র ছাত্রীরা কেবলমাত্র মোবাইলফোন ও টিভি চ্যানেলের মনোযোগ না দিয়ে এই ধরণের বিনা খরচের খেলায় মনোযোগ দিলে আখেরে লাভ হবে তাদেরই”।

এদিন বাগুইআটি দেশবন্ধু নগরে চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠ এ গিয়ে দেখা গেল স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উৎসাহ। এদিনের প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ এর সুযোগ্য নাতি রাজীব ব্যানার্জী। যিনি নিজে একজন সর্বভারতীয় স্তরে আর্ম রেস্টলিং এ পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়। রাজীব বাবু উপস্থিত ছাত্র ছাত্রীদের এই খেলা সম্বন্ধে বহু টিপস দিলেন যা তাদের আগামীদিনে এগিয়ে যেতে সাহায্য করবে। অশোক রাজ বলেন -“এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের আন্তরিক সহযোগিতা না পেলে এই ধরণের পাঞ্জা লড়াইয়ের প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হতো না”।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠে পড়ুয়াদের পাঞ্জা লড়াই প্রতিযোগিতা

আপডেট : ৩০ অগাস্ট ২০২৩, বুধবার