আইভি আদক, হাওড়া: রামনবমীকে ঘিরে শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় শনিবার সিআইডির টিম ঘটনাস্থলে আসেন। পুলিশের ফোর্স নিয়ে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার দিন কোথায় কোথায় ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তাঁরা। স্টিল ছবি তোলেন তাঁরা।
যেসব দোকানপাট, বাড়ি ভাঙচুর করা হয়েছিল তার তথ্য সংগ্রহ করেন তাঁরা।আরও পড়ুন:
অন্যদিকে, শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। এদের শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার এদের হাওড়া আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন:
জানা গেছে, মহম্মদ নিখাল ও বিক্রম প্রসাদ গুপ্তাকে শুক্রবার রাতে হাওড়া শিবপুর থানার পুলিশ গ্রেফতার করে। সব মিলিয়ে শিবপুর-কাণ্ডে গ্রেফতার হলো ৩৮ জন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রামনবমীর গন্ডগোলের পর গতকালও অশান্তি হয়। সেই ঘটনায় এবার এই দু'জনকে গ্রেফতার করা হয়। চলে জিজ্ঞাসাবাদ। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত ছিল তা জানার চেষ্টা চলছে।