২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘অন্যায়কারীরা রেহাই পাবে না’, শিবপুরে রামনবমীতে উত্তেজনার ঘটনায় কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক:  শিবপুরে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘিরে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বহুল জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ধর্মই অশান্তিকে প্রশ্রয় দেয় না। ধর্ম সব সময় শান্তির কথা বলে। সব সময় বলে এসেছি শান্তিপূর্ণভাবে পালন করতে। অশান্তির নেপথ্যে থাকা মাথাদের খুঁজে বের করব। অন্যায় যারা করেছে তারা রেহাই পাবে না। মুখ্যমন্ত্রী বলেন, রমযান মাস চলছে। তারা সারাদিন উপবাস করে থাকে, সেখানে গিয়ে পরিকল্পিত উত্তেজনা তৈরির চেষ্টা। আমি দুই সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করার কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য। এই অশান্তি হিন্দুরা করেনি।

মুখ্যমন্ত্রী বলেন, যাদের দোকানের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, পুলিশের উচিৎ ছিল ব্যারিকেড করে আটকে রাখা। অশান্তি সৃষ্টির জন্য ইচ্ছা ইচ্ছাকৃত রুটবদল করা হয়েছে। দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অস্ত্র নিয়ে মিছিল কোনও রাজনৈতিক দলের মিছিল হতে পারে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশের উচিৎ ছিল গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া। কিছু ক্ষেত্রে পুলিশের শৈথিল্য প্রকাশ পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে।

আরও পড়ুন: ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর এদিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে রমযান পালনের বার্তা দেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, গতকাল হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। হামলার অভিযোগ উঠল। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন তখনই অন্যদিকে হাওড়ার শিবপুরে রাম সেনানির মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে। গাড়ি ভাঙচুর থেকে সরকারি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।  রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা দূরে বোমা  ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। মূহূর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন  জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ।

আরও পড়ুন: জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অন্যায়কারীরা রেহাই পাবে না’, শিবপুরে রামনবমীতে উত্তেজনার ঘটনায় কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার