পুবের কলম,ওয়েবডেস্ক: এক, দুই কম না একেবারে ৪০০-৪০০ পেয়ে আইএসসি-তে প্রথম কলকাতার সৃজনী (CISCE Result 2025) । এ বছরের ফলাফলে জাতীয় এবং রাজ্যস্তরে মেয়েদের জয়জয়কার। রাজ্যের মধ্যে অন্যতম নজরকাড়া ফল সৃজনীর। তার সাফল্যে গর্বিত পরিবার। অন্যদিকে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৫০০-র মধ্যে ৫০০ নম্বর পেয়েই দেশে প্রথম হয়েছে রাজারহাটের কালিকাপুরের ডিপিএস (দিল্লি পাবলিক স্কুল) মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার।
আরও পড়ুন:
এই প্রক্ষিতে সৃজনী (CISCE Result 2025) সংবাদ মাধ্যমে জানান, রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া সৃজনী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি- চারটি বিষয়েই ফুল মার্কস পেয়েছে সে। পরীক্ষায় ভাল ফল করবে, এমনই আশা ছিল সৃজনীর।
তবে ৪০০-তে ৪০০ কখনওই ভাবতে পারেনি পড়ুয়া।আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইএসসি (দ্বাদশ শ্রেণী) পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৯৯.০২ শতাংশ। যা ২০২৪ সালে রেকর্ড করা ৯৯.৪৭ শতাং-এর চেয়ে সামান্য কম। এছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফলাফল করেছে। দ্বাদশ শ্রেণীতে ছেলেদের পাসের হার ৯৯.৪৫ শতাংশ, যেখানে ৯৮.৬৪শতাংশ ছিল।
আরও পড়ুন:
অন্যদিকে দশম শ্রেণীতে, সামগ্রিক পাসের হার ৯৯.০৯ শতাংশ। লিঙ্গগতভাবে, আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায়ও মেয়েরা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই বছর, ৯৯.৩৭ শতাংশ মেয়েরা পাশ করেছে, যেখানে ছেলেদের ৯৮.৮৪ শতাংশ।
তাঁদের মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ১৩৯ জন ছাত্র এবং ১ লক্ষ ১৭ হাজার ১১০ জন ছাত্রী। পাশের হারে নিরিখে শীর্ষে পশ্চিমাঞ্চল (৯৯.৮৩ শতাংশ)। দ্বিতীয় স্থানে দক্ষিণাঞ্চল (৯৯.৭৩ শতাংশ)।আরও পড়ুন:
Maa Fly Over: মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত ১
আরও পড়ুন:
(CISCE Result 2025) বোর্ডের তথ্য বলছে, গোটা দেশে দ্বাদশ শ্রেণি বা আইএসসি-তে পাশের হার ৯৯.০২ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ। এবার মোট ৯৯ হাজার ৫৫১ জন পরীক্ষা দেন। তাঁদের মধ্যে ৫২ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৪৭ হাজার ২১২ জন ছাত্রী।
সবচেয়ে বেশি পাশের হার দক্ষিণাঞ্চলে (৯৯.৭৬ শতাংশ)। দ্বিতীয় স্থানে পশ্চিমাঞ্চল (৯৯.৭২ শতাংশ)।আরও পড়ুন:
এরাজ্যেও দ্বাদশ এবং দশম শ্রেণিতে পাশের হারের নিরিখে শীর্ষে ছাত্রীরা। আইএসসিই-তে মোট পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ। আর আইএসসিতে পাশের হার ৯৮.৭৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.২০ শতাংশ।
আরও পড়ুন:
সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট
আরও পড়ুন:
https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল।
আরও পড়ুন:
এ ছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
আরও পড়ুন: