পুবের কলম ওয়েব ডেস্কঃ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও উন্নত গুণগত মানের ব্যাপারে হালাল পণ্যের ধারে কাছে এখন কেউ নেই। ইসলামিক দেশগুলির স্ট্যান্ডার্ডস এবং মেট্রোলজি ইনস্টিটিউট জানায়, বিশ্বে শুধু মুসলিমরাই নন, অসুসলিমদের মধ্যেই হালাল পণ্যের চাহিদা এখন আকাশছোঁয়া। এর কারণ অবশ্য হালাল পণ্যের পরিচ্ছন্নতা ও শুদ্ধতা।
আরও পড়ুন:
স্ট্যান্ডার্ডস এবং মেট্রোলজি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট সামি সাহিন বলেন, বিশ্বে প্রতিদিনই হালাল পণ্যের জনপ্রিয়তা বাড়ছে।
ইস্তান্বুলে ওআইসি-র হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট আয়োজনের পর থেকে হালাল পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, হালাল খাদ্য পণ্য হল সেই পণ্য যা ইসলামিক নিয়ম ও আইন মেনে তৈরি।আরও পড়ুন:
তবে সাহিন বলছেন, এখন হালাল পণ্যের চাহিদা এতটাই বেশি যে, বিশ্বব্যাপী এর ব্যবসা হচ্ছে। ওয়ার্ল্ড হালাল সামিট কাউন্সিল বলছে, বিশ্বব্যাপী হালাল বাজারের অন্তর্গত রয়েছে ইসলামিক ব্যাঙ্কিং, খাদ্য, ভ্রমণ, কসমেটিকস, ওষুধ ও প্রসাধনী। বিশ্বে বর্তমানে ৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজার রয়েছে।