পুবের কলম ওয়েব ডেস্ক: দশমীর দিন বিরোধীদের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বরানগরে একটি কর্মসূচিতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ২০৯ হলেও, ফ্লোর টেস্ট হলে সেই সংখ্যা ২৭৫-এ গিয়ে দাঁড়াবে। তাঁর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধী শিবিরগুলিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, "টক-শোয়ের এক বিজ্ঞ-জ্ঞানী তো বলেছিলেন বিজেপি ১৫০ আসনে লড়ছে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। দলের নেতা শতরূপ ঘোষ জানিয়েছেন, বিরোধী দল যে বিজেপির নির্দেশেই চলছে, মুখ্যমন্ত্রীর কথায় তা আজ প্রমাণিত। এই মন্তব্যকে হাতিয়ার করে তাঁরা ঋতব্রতদের বিরুদ্ধে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান দৃশ্যতই অস্বস্তিতে পড়ে জানান, তাঁদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই এবং মুখ্যমন্ত্রী কেন এমন কথা বললেন তা তাঁর পক্ষেই বলা সম্ভব। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও এই ঘটনার সমালোচনা করে ঋতব্রত শিবিরকে ‘বিজেপির দালাল’ বলে তোপ দাগেন। তিনি মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী চাইলে সিক্রেট ব্যালটে ফ্লোর টেস্ট করে দেখতে পারেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলত্যাগী বিধায়কদের ফিরে আসার সুযোগ দিয়েছেন বলেও স্মরণ করিয়ে দেন কুণাল।