ফ্রান্সে চলতে থাকা অশান্তির আবহে প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল নয়াদিল্লি। বুধবার প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বিক্ষোভের স্থান ও জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন ভারতীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আরও পড়ুন:
বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং সজাগ থাকতে হবে।
যে সব এলাকায় বিক্ষোভ চলছে, সেখানে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি যোগাযোগের জন্য প্যারিসের ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর +33 6 48 34 00 63 এবং মার্সেইয়ের জন্য +33 7 43 16 25 59 দেওয়া হয়েছে।আরও পড়ুন:
গত সেপ্টেম্বরের শেষ দিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পরিকাঠামো নিশ্চিত করার দাবিতে পথে নামে পড়ুয়ারা। পরে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার মানের অবনতির মতো বিষয়ও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।
ধীরে ধীরে বিক্ষোভ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কয়েকটি জায়গায় পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে।আরও পড়ুন:
অশান্তি মোকাবিলায় ফরাসি প্রশাসন বিভিন্ন এলাকায় আংশিক কার্ফু জারি করেছে। প্যারিস, মার্সেই ও লিয়ঁর মতো শহরে লুটপাট ও ভাঙচুরের খবর সামনে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যেই আগামী ২৪ অক্টোবর নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।