১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে, বিরোধীরা নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্বিবেচনার নিয়ে তীব্র সমালোচনা করছে। কংগ্রেসের বিহার ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু বিজেপিকে তীব্রভাবে নিশানা করেছেন। তিনি বলেছেন যে, তাদের একটাই উদ্দেশ্য বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়া।

পাটনায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আগে বিজেপি পেছনের দরজা দিয়ে ভোটার তালিকা কারচুপি করছিল; এখন তারা নির্বাচন কমিশনের সম্মতিতেই এটি করবে। এটি কংগ্রেসের স্পষ্ট বার্তা যে আমরা এর বিরুদ্ধে লড়াই করব।”
তিনি আরও বলেন, “কংগ্রেস এই ভোটার সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করে কারণ এটি তরুণ, পিছিয়ে পড়া, অত্যন্ত পিছিয়ে পড়া, দলিত এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র। এই ধরনের লোকদের বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের ভোটার সংশোধনের তীব্র বিরোধিতা করি।”

ইন্ডিয়া অ্যালায়েন্সের ইশতেহার উপ-কমিটির বৈঠক সম্পর্কে বিহারের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু বলেন, “আজ ইন্ডিয়া অ্যালায়েন্সের ইশতেহার উপ-কমিটির বৈঠক। আমাদের প্রচেষ্টা বিহারকে বিহারীদের জন্য তৈরি করা এবং এটিকে আরও উন্নত বিহারে পরিণত করা। এজন্য আমাদের মনোযোগ থাকবে রোজগার, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক ন্যায়বিচারের উপর।”

আরও পড়ুন: সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ, উত্তরপ্রদেশ পুলিসের সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

তাঁর ভাষ্যমতে, এই বিষয়গুলিকে ঘিরেই ইন্ডিয়া জোটের রোডম্যাপ তৈরি করা হবে এবং বিহারের মানুষও উপকৃত হবেন। আরজেডি নেতা তেজস্বী যাদবের চাকরি ও কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন, চাকরি, আয়, কর্মসংস্থান, শিক্ষা এবং চিকিৎসা বিহারে ইন্ডিয়া জোটের প্রধান এজেন্ডা হবে।
উল্লেখ্য, এই বছর বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই নির্বাচনে কংগ্রেস তার হারানো অবস্থান পুনরুদ্ধারের জন্য কঠোর পরিশ্রম করছে। দলের কেন্দ্রীয় নেতারা ক্রমাগত বিহার সফর করছেন।

আরও পড়ুন: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

আরও পড়ুন: Election commission: পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে SIR? জবাব দিল নির্বাচন কমিশন
সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভোটার তালিকা থেকে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের বাদ দেওয়ার ষড়যন্ত্র: কংগ্রেস

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার