পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সম্পদ ডেভিড মিলার দ্বিতীয় টি-টোয়েন্টিতে গোয়াহাটিতে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কিন্তু জানতেন না তার জন্য এত তাড়াতাড়ি এত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করে আছে।
রবিবার রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার আগেই মাথায় পাহাড় ভেঙে পড়েছে ডেভিড মিলারের। তার কন্যা সন্তান বিয়োগ হয়েছে। ইনস্টাগ্রামে নিজের ছোট্ট মেয়ের ছবি পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল ডেভিড মিলারের ছোট্ট মেয়েটি। প্রায় শেষ স্টেজে গিয়ে পৌঁছেছিল তার রোগ। কিন্তু ভারতে আসার আগেও বেশ হাসিখুশি ছিল ডেভিড মিলারের ছোট্ট কন্যা। এই কদিন পরিবারের সঙ্গে কথাও বলেছেন মিলার। কিন্তু হঠাৎই শনিবার কোয়াযুলুনাটাল থেকে খবর আসে ডেভিড মিলারের ছোট্ট কন্যা আর বেঁচে নেই। মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মিলার। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,' আমার ছোট্ট কন্যা, সারা জীবন তুই যে রকম হাসিখুশি ছিলিস, আমার কাছে তেমনই হাসি খুশি রূপেই থেকে যাবি। যে লড়াইটা তুই এতদিন করেছিস, তা আমরা কেউ ভুলবো না। যেখানেই থাকিস, সুখে থাকিস।' কন্যার মৃত্যুতে শোকাহত পিতা ডেভিড মিলারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটাররাও। মিলারের কন্যার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটও শোক প্রকাশ করেছে ।
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ অক্টোবর ২০২২, ১৮:২০
আরও খবর
ভারতসহ পাকিস্তানের ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরশাহী
আইপিএলে ব্যাটিং ঝড়, চেন্নাইয়ের ইতিহাসে নাম সরফরাজের
প্রয়াত সমর্থকদের স্মরণ করবে আরসিবি
হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের