পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধবস্ত ইসরাইলে বাড়ছে প্রাণহানির সংখ্যা। হামাসের হামলায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনি পক্ষের সর্বশেষ তথ্য বলছে, গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন।
সোমবার এই তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম।আরও পড়ুন:
নিহতদের মধ্যে সুপারনোভা সঙ্গীত উৎসব নামের একটি উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। ইসরায়েল হামলা শুরু করার পর গাজার হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। সেখানে শুধু রোগী আর রোগী। সর্বশেষ হামলা শুরু হওয়ার ছত্রিশ ঘণ্টা পার হয়ে গেলেও গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছে।
আরও পড়ুন: