০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরের কারাগারে সহিংসতার ঘটনায় মৃত্যু মিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০

পুবের কলম ওয়েবডেস্কঃ ইকুয়েডরের কারাগারে সহিংসতার ঘটনায় বাড়ছে মৃত্যু মিছিল। এরই মধ্যে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

গুয়ায়েকুইল শহরে অবস্থিত কারাগারে প্রতিপক্ষ গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘাত-সহিংসতায় অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনের বেশি কয়েদি।

স্থানীয় সময় গত মঙ্গলবার গুয়ায়েকুইল শহরে অবস্থিত কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতার ঘটনায় কমপক্ষে পাঁচজন কয়েদিকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। অন্যরা গুলিতে নিহত হন।

দেশটির পুলিশের কমান্ডার ফাউস্তো বুয়েনানো জানান, সহিংসতার সময় বন্দীরা গ্রেনেডও ছুড়ে মারেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইকুয়েডরের কারাগারে সহিংসতার ঘটনায় মৃত্যু মিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০

আপডেট : ১ অক্টোবর ২০২১, শুক্রবার