পুবের কলম, ওয়েবডেস্ক: নয়া রূপ নিয়ে ফের ফিরে এল ডেঙ্গু আতঙ্ক। ডেন থ্রি ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। আলিপুরদুয়ারের কালচিনিতে উপসর্গের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। যা নিয়ে কালচিনিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে ডেঙ্গু আলিপুরদুয়ারের ৫২ জনের শরীরে থাবা বসিয়েছে।
কালচিনি ব্লকেরি আক্রান্ত হয়েছে ৪৪ জন। এদিকে নয়া ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। চিন্তিত স্বাস্থ্য দফতর ও প্রশাসন।আরও পড়ুন:
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কালচিনি ব্লকে ডেঙ্গুর আক্রান্তের মধ্যে সন্ধান মিলতো ‘ডেন টু’ ভেরিয়েন্টের। বাড়িতে চিকিৎসা করলেই রোগীরা সুস্থ হয়ে যেত।
এবার কালচিনি ব্লকের ৩০ জন ডেঙ্গু আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে ৩জনের মধ্যে ‘ডেন থ্রি’ ভেরিয়েন্টের পাওয়া গেছে, আর আগের তুলনায় অতি দ্রুত গতিতে ডেঙ্গুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের মতে, দিন প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভ্যারিয়েন্ট তার রূপ পাল্টাতে থাকে। এদিকে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।আরও পড়ুন:
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫২, যার মধ্যে ৪৪ জন রোগীর সন্ধান মিলেছে কালচিনি ব্লকেই।
ব্লকে এখনও পর্যন্ত সর্বাধিক আক্রান্ত কালচিনি গ্রাম পঞ্চায়েতে (১৪)। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, হাসিমারা এলাকায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেন ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কোথাও যাতে জমা জল, আবর্জনা না থাকে এ নিয়ে সকলকে সচেতন করার বার্তা দেওয়া হয়েছে। কালচিনি বিডিও মিঠুন মজুমদার জানিয়েছেন, সকলকেই ভালো ভাবে বোঝানো হয়েছে, যদি আগামী কেউ সচেতনতা অবলম্বন না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ করতে বাধ্য হব। উদাসীনতার কারণ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারব না।