দেবশ্রী মজুমদার,বোলপুর,২ রা মে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইলামবাজার থানার অন্তর্গত গোপালনগরে গৌরব সরকার মৃত্যুর কারণে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সি বি আই।
আরও পড়ুন:
সেই ঘটনায় অভিযুক্ত দিলীপ(ভনা)মির্দ্ধা কে সিবিআই হুগলির শেওড়াফুল্লীতে আটক করে এবং তারপর ১৩ সেপ্টেম্বর বোলপুর মহকুমা আদলতে তোলে। চারদিনের জন্য সিবিআই হেফাজত নেয় সিবিআই।
আরও পড়ুন:
তারপর অভিযুক্ত কে জিজ্ঞেসাবাদ করে তদন্ত স্বার্থে। শুক্রবার ১৭ সেপ্টেম্বর ফের বোলপুর আদলতে তোলা হয় ।
আরও পড়ুন:
এদিন অভিযুক্ত দিলীপ মির্দ্ধা কে ১০ জেল হেফাজত দেওয়া হয়।
আরও পড়ুন:
অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন , অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারা মামলার চার্জশিট দাখিল করেছে সিবিআই। ১০ দিনের জন্য জেল হেফাজত মঞ্জুর করেছে বোলপুর আদলতের বিচারক। ২৭ সেপ্টেম্বর অভিযুক্তকে ফের আদলতে তোলা হবে। এরপর আমরা আপার কোর্টে যাবো।