পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর দাবানলের কবলে গ্রিস। এখনও পর্যন্ত দাবানলের প্রাণ গেছে দু'জনের। তাদের মধ্যে একজন অগ্নিনির্বাপর্ণকর্মী ছিলেন। ৩৮ বছর বয়সী ওই অগ্নিনির্বাপণকর্মীর ওপর একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার কারণে মৃত্যু হয়েছে তার। অগ্নিনির্বাপণকর্মী ছাড়াও এথেন্সের চেম্বার অব কমার্সের সভাপতি কনস্তানতিনোস মাইকেলোস রয়েছেন।
তাঁকে দাবানলের কাছে একটি কারখানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মারা যান তিনি। আগুনে আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫৪টি দাবানল নিয়ন্ত্রণে আনতে শত শত অগ্নিনির্বাপণকর্মী কাজ করে চলেছেন।আরও পড়ুন:
দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম।
গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে ভয়াবহ দাবানল। মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন। গ্রিসের রাজধানী এথেন্সের কাছে পৌঁছে গেছে। সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি এভিয়া দ্বীপেও আগুন জ্বলছে। দ্বীপের বাসিন্দা ও পর্যটপর্যটকদের মাছধরা নৌকা ও ফেরিতে করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। দাবানল পৌঁছে গেছে ঐতিহাসিক অলিম্পিয়া শহরের কাছাকাছি।আরও পড়ুন:
গ্রিসের নাগরিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী নিকোস হার্দালিয়াস জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে রাতদিন কাজ চলছে।২০টি বিমান থেকে ছেটানো হচ্ছে জল। আগুন নেভাতে অন্যান্য দেশগুলো থেকে পাঠানো হচ্ছে আরও অগ্নিনির্বাপণকর্মী ও বিমান। গ্রিসের পাশে দাঁড়িয়েছে, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। এছাড়া অন্যান্য দেশগুলিও সহযোগিতায় এগিয়ে এসেছে।