পুবের কলম ওয়েবডেস্কঃ দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের নওদার জনসভা থেকে অভিষেকের সাফ কথা, কোনোভাবেই দলের অন্দরে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। রবিবার সেখানকার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের হয়ে প্রচারে যান অভিষেক। সেখান থেকেই এই বার্তা দেন তিনি।
আরও পড়ুন:
তৃণমূল সূত্রের খবর, বিদায়ী বিধায়ক মমতাজকে প্রার্থী করায় দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষের জেরে এদিন অভিষেকের সভার ঠিক আগেই মঞ্চের সামনে দাঁড়িয়ে দলীয় কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। যদিও তৃণমূলের প্রার্থী তালিকা অনেক আগেই প্রকাশ হয়েছে। তারপরেও কর্মীদের মধ্যে সেরকম বিক্ষোভ দেখা যায়নি।
তবে রবিবারের ঘটনায় চেয়ার ভাঙচুর করা হয়। অভিষেক সেখানে পৌঁছনর আগেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি সামাল দেন। এরপর অভিষেক সেখানে পৌঁছে সভায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, "দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দলের তরফে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন:
দলের কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচন জিতে মমতাজ বিধায়ক হলেও তাঁকে ৫ বছর এলাকায় দেখা যায়নি। দলের অসন্তুষ্ট নেতা কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, কারও যদি মনে হয়, প্রার্থীর সঙ্গে কোথাও বিরোধ তাহলে জেনে রাখবেন এই আসনের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধায়। তিনি আরও জানান, তিনি সবার ওপর নজর রাখছেন।