সাহিন হোসেন, সাগরদিঘি:  পবিত্র ঈদ উপলক্ষে  এলাকার   দুঃস্থদের পোশাক বিতরণ করল সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। রবিবার ১০০ জনকে শাড়ি,  ৫০ জনকে লুঙ্গি  ও ১০০ জন শিশুকে জামাকাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এদিনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির সমষ্টি  উন্নয়ন আধিকারিক  সুরজিৎ চট্টোপাধ্যায় , সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক  সুমিত বিশ্বাস, সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান জীতু দাস,  বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই কর্মসূচি বাস্তবায়নে  সহযোগিতার করে সাগরদিঘি থানা।