সাহিন হোসেন, সাগরদিঘি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাগরদিঘীর সন্তোষপুর জুম্মা মসজিদের সামনে প্রায় ৫০০ জন ব্যক্তিকে নামাযের পর মিষ্টিমুখের পাশাপাশি এই উৎসবের দিনে পরিবেশের কথা মাথায় রেখে সকলের হাতে তুলে দেওয়া হল একটি করে পেয়ারা ও লেবু গাছের চারা।
আরও পড়ুন:
ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান, বিশ্ব উষ্ণায়নের যুগে সুস্থ পরিবেশ গড়ে তোলার একমাত্র উপায় হল 'গাছ' তাই সেকথা মাথায় রেখেই এই কর্মসূচি।