দেবশ্রী মজুমদার, রামপুরহাটঃ রাজ্য থেকে অপহৃত নাবালিকাকে যোগী রাজ্য থেকে উদ্ধার করলো জেলা পুলিশ। অপহৃত নাবালিকাকে আজ রামপুরহাট আদালতে গোপন জবানবন্দি দেবার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:
জেলা পুলিশ সুত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর নলহাটি থানার জগধারী গ্রামের বাসিন্দা গোপাল দাস তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগ যে, গত ৬ সেপ্টেম্বর বেলা ১২টা নাগাদ গ্রামের এক দোকান থেকে খাতা কিনতে গিয়ে আর ফিরে আসেনি ওই বছর ১৫-র মেয়েটি। ঘটনায় গ্রামেরই এক যুবক – আস্তিক লেটের নাম উঠে আসে।
আরও পড়ুন:
তদন্তে নেমে মোবাইলের টাওয়ার দেখে দুজনের অবস্থান উত্তরপ্রদেশের বেনারসে পাওয়া যায়। এরপরেই নলহাটি থানার পুলিশের একটি দলকে বেনারসে পাঠান জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। সেখান থেকেই স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
আজ রামপুরহাটে বিশেষ আদালতে অপহৃত আজ রামপুরহাটে বিশেষ আদালতে অপহৃত নাবালিকা হাজির করানো হয়। সেখানে তার গোপন জবানবন্দি নেওয়া হয়।