পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  হাসনাবাদ ও শিয়ালাদা লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়ে ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশার দরুন প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে বেশি  সময় ধরে।  সঠিক সময়ে ট্রেন চলাচল না হওয়ায় রীতিমতো সমস্যায় পড়ে নিত্যযাত্র, অফিসযাত্রী থেকে হকাররাও।

অন্যদিকে  সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি, হাসনাবাদ, হাড়োয়া একাধিক ঘাটে ফেরি চলাচল ব্যাহত হয়। যার ফলে রীতিমতো জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

মঙ্গলবার বসিরহাট স্টেশনের পাশাপাশি হিঙ্গলগঞ্জের লেবুখালী ঘাট,  নেজাটের কালিনগর ঘাট,  হাড়োয়ার নাসিরহাটি ফেরিঘাটে ঘন কুয়াশায়  দৃশ্যমানতা কম‌ছিল। ফলে ফেরি চলাচল করতে পারছিল না। দুর্ভোগের শিকার হয় স্কুলের ছাত্র-ছাত্রীরাও। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে  মেতে সমস্যা হয়।  কখন দৃশ্যমানতা কমবে সেই অপেক্ষায় বেলা পর্যন্ত যআত্রঈরআ অপেক্ষা করে নদী ঘাটের প্রান্তিক মানুষেরা, অন্যদিকে হাসনাবাদ ও শিয়ালদা লাইনে ট্রেন যাত্রীরা।