পুবের কলম প্রতিবেদক, এগরা: হাসপাতালে চত্বরেই মদের আসর! পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালের মধ্যেই 'মদের আসর' এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বুধবার রাত ১১টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগের মধ্যে হঠাৎ একটি আওয়াজ হয়। প্রচণ্ড আওয়াজের জেরে ভয়ে কেঁপে উঠেন প্রসূতিরা। বাইরে ছিলেন প্রসূতির বাড়ির লোকজনেরা।
আওয়াজ শুনে বাইরে থেকে ছুটে যান বাড়ির লোকেরা, ভিতরে গিয়ে দেখেন মদের বোতল ভেঙে পড়ে আছে। অভিযোগ, প্রসূতি বিভাগের ভিতরেই এই ঘটনা।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের এক কর্মী প্রসূতি বিভাগের মধ্যে দিয়ে ভিতরে বিয়ার মদের বোতল নিয়ে যাওয়ার সময় দেওয়ালে ঠোকা লেগে ভেঙে পড়ে যায়।
আরও পড়ুন:
প্রসূতীদের পরিবার লোকজনের দাবি, তাহলে কি এখন হাসপাতালের মধ্যেও মদের আসর বসে?
আরও পড়ুন:
এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও সদুত্তর পাওয়া যায়নি।
তবে কে বা কার মদ নিয়ে হাসপাতালের ভিতর এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
এদিকে, হাসপাতালে ভাঙা মদের বোতল উদ্ধারের ঘটনায় হইচই শুরু হয়েছে। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই হাসপাতালে প্রতি রাতে কি মদের আসর বসে? হাসপাতাল কর্তৃপক্ষের কি এ বিষয়ে কিছু জানা রয়েছে? যদি জানা থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তা রুখতে উদ্যোগ নিল না কেন?