পুবের কলম ওয়েবডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরপর আটটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা বলে সূত্রের খবর। মঙ্গলবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়।
আরও পড়ুন:
জানা গেছে– এদিন ভোরে প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকলে।
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আসে।আরও পড়ুন:
যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা আটটি দোকান। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদিখানা– স্টেশনারি– সেলুন ও দুটো গাড়ির পার্টসের দোকান ছিল বলে খবর। স্থানীয় মানুষদের অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।