পুবের কলম,ওয়েবডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর লাগাতার দমন–পীড়ন চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পিটিআইয়ের দু’টি পরিকল্পনা ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ ব্যর্থ হয়েছে। এখন দলটির তৃতীয় পরিকল্পনা বা ‘প্ল্যান সি’ প্রস্তুত। পিটিআই তার তৃতীয় পরিকল্পনার মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে চমকে দেবে। মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে একথা বলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
এই কারাগারেই স্থাপিত আদালতে ইমরানের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার বিচারকাজ চলছে। ইমরান এই কারাগারেই বন্দি। দুর্নীতির মামলায় সাজার জেরে আইনগত কারণে আসন্ন নির্বাচনে লড়তে পারছেন না ইমরান। আগামী নির্বাচনে পিটিআই তার দলীয় ‘ব্যাট’ প্রতীকও পাচ্ছে না। তবে তৃতীয় পরিকল্পনা বা ‘প্ল্যান সি’) বলতে কী বোঝাতে চেয়েছেন, তা খোলসা করেননি ইমরান খান। কিন্তু এক দিন আগে তাঁর দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছিলেন, এই পরিকল্পনা দলের সংরক্ষিত আসনগুলো ধরে রাখার সঙ্গে সংশ্লিষ্ট। ইমরান আরও বলেন, তাঁর দলের নেতারা জানতেন যে ষড়যন্ত্রকারীরা তাঁদের পরিকল্পনা নস্যাৎ করবে। তাই বিকল্প কৌশলগুলো নিয়ে কাজ করেছেন পিটিআই-এর সকলে। ইমরান দাবি করেন, পিটিআই সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। দলের প্রায় ১০ হাজার কর্মীকে কারাগারে রাখা হয়েছে এবং রাজনৈতিক দলটি ভেঙে দেওয়ার চেষ্টাও পুরোদমে চলছে। এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ‘দুই আম্পায়ারের’ কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইমরান খান। এমনকি সেই আম্পায়ারদের একজন সম্প্রতি নওয়াজের পক্ষে একটি ‘নো-বল’ও ডেকেছেন। ইমরান খানের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতিতে যা ঘটছে তার সবকিছুই মূলত পিটিআই-কে কোণঠাসা করে নওয়াজ শরিফ ও তাঁর দলকে (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) বাড়তি সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। আর এসবই হচ্ছে তথাকথিত ‘লন্ডন পরিকল্পনার’ অংশ হিসেবে। ইমরান খানের আশা, পিটিআই-এর বিরুদ্ধে যে অন্যায় আচরণ করা হয়েছে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ তার জবাব দেবে।৮ ফেব্রুয়ারি চমক দেবে পিটিআই: ইমরান খান
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৩:৪৫
আরও খবর
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, জট কাটার আশা
চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত, পেলেন ৩ সপ্তাহের অনুমতি
ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করল পশ্চিম ইউরোপ, দাবানলের আশঙ্কা
'আগাম খবর দিলে পাবেন পুলিশি নিরাপত্তা', হালিশহরে হেনস্তার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করলেন শুভেন্দু
‘বাবা নির্দোষ, বিজেপির ষড়যন্ত্রের শিকার’, তরুণ তেজপালের কারাদণ্ডের পর সরব কন্যা কারা
‘বাবা নির্দোষ, বিজেপির ষড়যন্ত্রের শিকার’, তরুণ তেজপালের কারাদণ্ডের পর সরব কন্যা কারা
স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার
স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির আশঙ্কা, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সংস্থাগুলোকে পেন্টাগনের নির্দেশ
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির আশঙ্কা, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সংস্থাগুলোকে পেন্টাগনের নির্দেশ
‘কাঁটা’ হাসিনা! ব্রিকস সম্মেলনে তারেক রহমানের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা, মুখ খুললেন ভারতীয় হাইকমিশনার
‘কাঁটা’ হাসিনা! ব্রিকস সম্মেলনে তারেক রহমানের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা, মুখ খুললেন ভারতীয় হাইকমিশনার
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ