পুবের কলম, কলকাতা: পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পূর্বনির্ধারিত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও, সেই তারিখ পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন, তাতেই এই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। তালিকায় কোনো ত্রুটি না রাখার লক্ষ্যেই স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়ায় কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। বৈঠকে ইঙ্গিত মিলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারির বদলে মার্চের প্রথম সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে।