কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ এক ডাকাত কে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম বাপি অধিকারী। ধৃতের বাড়ি ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের চাঁদখালি এলাকায়।
আরও পড়ুন:
ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:
সুত্রের খবর, সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতির করার জন্য ছক কষেছিল একটি ডাকাত দল।সে কারণে আরো দুজন ডাকাত চাঁদখালিতে আসে এবং আগ্নেয়াস্ত্র হস্তান্তর করার কথা ছিল।
আরও পড়ুন:
এই খবর গোপন সুত্রে জানতে পারে ক্যানিং থানার পুলিশ।শনিবার রাতে চাঁদখালিতে হাজীর হয়। পুলিশ দেখে দুজন ডাকাত পালিয়ে গেলেও আগ্নেয়াস্ত্র সহ এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে যায়।