পুবের কলম,ওয়েবডেস্ক: দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ভূমধ্যসাগরের তীরবর্তী ৯ দেশ। দেশগুলি হল, আলজেরিয়া, ইতালি, গ্রিস, স্পেন, পর্তুগাল, তুরস্ক, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও তিউনিশিয়া। দাবানলে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আলজেরিয়াতেই মারা গেছেন ৩৪ জন। স্মরণকালের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি।
আগুনে পুড়ে যাচ্ছে একরের পর একর বনাঞ্চল। দেশটিতে এখনও সক্রিয় রয়েছে অন্তত সাড়ে ৬০০ দাবানল, যা নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করে যাচ্ছে দমকলবাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এদিকে, দাবানল ছড়িয়ে পড়েছে কয়েকটি দেশের লোকালয়েও। ভয়াবহ এ আগুনে কয়েকশ’ বছরের পুরনো একটি ঐতিহাসিক মন্দিরও পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ দাবানলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও আগুনে পুড়ে চলেছে বনাঞ্চল। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকলকর্মীরা। এ অবস্থায় রোডস আইল্যান্ড থেকে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গেল কয়েকদিনের দাবানলে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আলজেরিয়ায়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ বেজাইয়ায় ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ভূমধ্যসাগরের তীরবর্তী এই প্রদেশটি এর আগে কখনও এরকম ভয়াবহ দাবানল দেখেনি। এদিকে নতুন করে দাবানল দেখা দিয়েছে পর্তুগালের জনপ্রিয় দ্বীপ ক্যাসকেসের কাছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ৬০০রও বেশি দমকলকর্মী। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র দাবদাহে দাবানল ছড়িয়ে পড়েছে স্পেনের গ্রান কানারিয়া দ্বীপেও।৯ ভূমধ্যসাগরীয় দেশে দাবানল, মৃত অন্তত ৪০
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ১৪:০৭
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি