পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে এক ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে গুরুতর অসুস্থ হল ২ হাজার মানুষ। মঙ্গলবার লোহা তহসিলের অন্তর্গত কোশতওয়াড়ি গ্রামে একটি ধর্মীয় সভা ছিল। সেখানে কাছাকাছি গ্রামের সাওয়ারগাঁও, পোস্তওয়াড়ি, রিসানগাঁও এবং মাস্কিগ্রামের লোকজন জড়ো হয়েছিল বিকেল ৫টার দিকে। সেই অনুষ্ঠানে যে খাবার দেওয়া হয়েছিল, সেগুলি খায় গ্রামের মানুষজন। বুধবার এক সরকারি কর্মকর্তা জানান, ওই ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে মহারাষ্ট্রের নান্দেদ জেলার ২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
বমি ও পেটখারাপ শুরু হয়। প্রথমে প্রায় ১৫০জনকে নান্দেদ জেলার লোহার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।আরও পড়ুন:
কিন্তু পরবর্তীতে একইভাবে আরও ৮৭০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের শঙ্কররাও চ্যাবন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে নান্দেদের সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে আরও শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
কিভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল তা জানতে রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে গ্রামগুলিতে পাঁচটি টিম গঠন করা হয়েছে। এছাড়াও বিষয়টির তদন্তে জরুরিকালীন একটি দল গঠন করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোগীদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।