১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে কুণাল ঘোষ, শুনানি ৬ সেপ্টেম্বর

পারিজাত মোল্লা: বিদেশ সফরে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে যেতে চান কুণাল ঘোষ। কিন্তু সারদা মামলার অভিযুক্ত হিসেবে তাঁর বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেপ্টেম্বরে বাণিজ্য সম্মেলন উপলক্ষে স্পেনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সফরসঙ্গী হিসেবে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ। কুণালকে আদৌ সম্মতি দেওয়া সম্ভব কি না? তা সিবিআই-এর কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। সেই উত্তর দেওয়ার জন্য সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আদালত সুত্রে প্রকাশ, গত ২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান কুণাল ঘোষ। প্রাথমিকভাবে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, বিদেশ যাত্রার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে তাঁকে। সেই মতো আবেদন জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের তরফে সিবিআই আধিকারিকদের প্রশ্ন করা হয় যে, “পাঁচ সাত দিনের জন্য যখন যেতে চাইছেন, তখন আটকানো হচ্ছে কেন?” এই প্রশ্নের উত্তর দিতে সময় চেয়েছে সিবিআই। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদৌও বিদেশ যেতে পারবেন কি না? তা স্পষ্ট হবে আগামী ৬ সেপ্টেম্বর।

এর আগে সিঙ্গাপুর যাওয়ার জন্যও আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। তবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, তাঁকে বিদেশে যেতে দিতে সমস্যা কোথায়?’ কেন্দ্রীয় সংস্থার জন্য অভিযুক্তকে সমস্যার সম্মুখীন হতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছে ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, লগ্নি আনতেই স্পেনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ সেপ্টেম্বর যাওয়ার কথা তাঁর। পাশাপাশি দুবাইতেও যাবেন তিনি। ওই দুই দেশের শিল্পপতিদের সঙ্গে মমতা বৈঠক করবেন বলেও সূত্রের খবর। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে এবিষয়ে অনুমতি মিলেছে। চূড়ান্ত দিনক্ষণ ঠিক হলেই বিদেশ যাবেন মুখ্যমন্ত্রী। তাঁর আগে ৬ সেপ্টেম্বর কুণালের বিদেশ যাত্রার ভাগ্য জানাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে কুণাল ঘোষ, শুনানি ৬ সেপ্টেম্বর

আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার