পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার কলকাতা থেকে ২০২৫ সালের হজের প্রথম উড়ান রওনা দেয়। এদিন পবিত্র জুম্মাবার হওয়ায় মানুষের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ।মালদা, কলকাতা, হাওড়া ,উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ কলকাতার নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজ চত্বরে ভিড় করে। আত্মীয় পরিজনেরা হজে যাচ্ছেন, সেই লক্ষ্যে অনেকেই মদিনাতুল হুজ্জাজে উপস্থিত হয়েছেন ।
আরও পড়ুন:
তবে এ বছরের উল্লেখযোগ্য বিষয় হল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি হজযাত্রী এবং তার পরিবারের সদস্যের জন্য মদিনাতুল হুজ্জাজ চত্বরে তিনটি স্থানে পবিত্র জুম্মার নামাজ আদায়ের ব্যবস্থা করেছে। অন্যান্য বছর হজযাত্রী এবং আগত মানুষদের জুম্মার নামাজের অসুবিধা হয় এবছর সেই সমাধানের লক্ষ্যে হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান তিনটি স্থানে জুম্মার নামাজের পড়ার ব্যবস্থা করেন। তিনটি স্থানে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
আরও পড়ুন:
হজযাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব পিবি সালিম, সংখ্যালঘু দফতরের কমিশনার শাকিল আহমেদ, স্পেশাল অফিসার ওবায়দুর রহমান, এনাউর রহমান, মোদাসসার মোল্লা ,সাহিদ আলম, মুহাম্মদ নকী, একে এম ফারহাদ, কুতুবুদ্দিন তরফদার , মাওলানা আবদুল হামিদ, হাজী কামরুল হুদা, পীরজাদা রাকিবুল আজিজ-সহ অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন:
