পুবের কলম, ওয়েবডেস্ক: : সউদি মহিলাকে হেনস্থার অভিযোগে পাঁচ বছরের জেল হল এক ভারতীয় চিকিৎসকের। তবে অভিযুক্ত চিকিৎসকের পরিবারের দাবি অনিচ্ছাকৃতভাবে, তিনি ওই মহিলা হাত স্পর্শ করেছিলেন। চিকিৎসক কর্নাটকের বাসিন্দা, জেদ্দার জিজান প্রদেশে প্যাথলজিস্ট হিসাবে কাজ করছিলেন। তার অধীনে ইন্টার্নশিপ করা এক সউদি মহিলাকে হেনস্থার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগ জানানোর পর তার মামলাটি ফৌজদারি আদালতে যায়।
মাইক্রোস্কোপে একটি নমুনা দেখানোর অছিলায় ওই মহিলার হাত স্পর্শ করেন ওই চিকিৎসক।আরও পড়ুন:
তবে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা তার পরিবারের বক্তব্য অনুসারে, মহিলাকে পদ্ধতিটি ব্যাখ্যা করার সময় কম্পিউটারের মাউসটি নাড়াতে গিয়ে ঘটনাচক্রে এবং অনিচ্ছাকৃতভাবে সউদি মহিলার হাত স্পর্শ করেছেন ওই চিকিৎসক। পরিবারের বিশ্বাস ভুল বোঝাবুঝির কারণে এই মামলাটি হয়েছে। ৫৭ বছর বয়সী এই চিকিৎসক এর আগে সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাতেও কাজ করেছেন। চিকিৎসককে বাঁচাতে পরিবারটি আইনি সাহায্য পেতে মরিয়া।