পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ঢুকে গুলি চালালো দুষ্কৃতীরা। গুলি লাগেই বাড়িতে উপস্থিত এক যুবকের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার ভোর ৪ টে ১৫ মিনিট নাগাদ লখনউয়ের কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তাঁরা। বিনয় শ্রীবাস্তব নামে এক যুবকের শরীরে গুলি লাগে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু।
উত্তরপ্রদেশের হাড়হিম করা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।আরও পড়ুন:
নিরাপত্তা এড়িয়ে কিভাবে এত বড় ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বলেই জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহত যুবকের পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর জানান, ঘটনার সময় তাঁর ছেলে বাড়িতে উপস্থিত ছিল না। দিল্লিতে রয়েছে ছেলে। বাড়িতে কে ছিল, তা জানা নেই। পুলিশ তদন্ত করছে, সত্যিটা অবশ্যই সামনে আসবে।
অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হবে। নিহত যুবকের পরিবারের সঙ্গে রয়েছি আমরা। বিনয় আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল।” পুলিশ সেখানে উপস্থিত সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পিস্তলটি বিকাশের। কিভাবে পেল, তারাই বলতে পারবে। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে শেয়ার করা হয়েছে। তদন্তে যা আসবে পুলিশ তা শেয়ার করবে'।মন্ত্রীর ছেলে বিকাশ, তিনি বিমানে অন্য বন্ধুর সঙ্গে তার নিজের একটি ছবি শেয়ার করেছেন। তিনি ৩১ আগস্ট তারিখের ইন্ডিগো ফ্লাইটের বোর্ডিং পাসও শেয়ার করেছেন বিকাল ৪.৫০ মিনিটের ছাড়ার সময়।