পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কয়েকটি ইডি সমন এড়িয়ে যাওয়ার পরে, ইডির মুখোমুখি হেমন্ত সোরেন। রাঁচিতে তাঁর বাসভবনে তদন্তকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।
আরও পড়ুন:
কড়া নিরাপত্তার মোড়কে মঙ্গলবারের পরে বুধবার হেমন্ত সোরেনের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাঁচিতে জারি ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ইডি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার রাজ্যের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে অর্থ বিভাগের সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি দল গঠন করেছে।