পুবের কলম ওয়েবডেস্কঃ স্কুল খুলতেই  কর্নাটকে ফের বিতর্ক। সোমবার সকালে হিজাব (Hijab)  পরে আসায় স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল এক পড়ুয়াকে।স্কুল কর্তৃপক্ষের সাফ কথা কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) নির্দেশ মোতাবেক স্কুল খুল খুললেও সেখানে কোন রকম ধর্মীয় পোশাক পরে প্রবেশ করা যাবেনা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শিক্ষিকার সঙ্গে অভিভাবকদের সেই কথোপকথন।

ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রীটি শেষপর্যন্ত মাথা থেকে খুলে ফেলছে হিজাব।

রবিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে। তবে বুধবার পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে।

সোমবার সকাল থেকে  পড়ুয়াদের স্বাভাবিক উপস্থিত দেখা গেলেও গোলমাল বাঁধে মান্দ্য জেলার একটি স্কুলে এক ছাত্রী হিজাব পরে আসায়। ভিডিও তে দেখা যাচ্ছে শিক্ষিকা ছাত্রিকে বলছেন স্কুলে ঢুকতে হলে আগে ওটা ( হিজাব ) খোলো।

https://twitter.com/i/status/1493094042821087232