পুবের কলম, ওয়েবডেস্ক: কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে বিজেপি-কংগ্রেস দুই শিবিরে চলছে তীব্র বাদানুবাদ। বুধবারই কংগ্রেস এই যাত্রা শুরু করেছে। বিজেপিশাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে কটাক্ষ করে ‘শতাধীর সেরা কমেডি’ বলে অভিহিত করেছেন। তার পালটা দিয়েছেন ভূপেশ বাঘেল, জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা। কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া ‘পরিযায়ী’ হিমন্তকে এসব বলে দলের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, কটাক্ষ করেছেন রমেশ। বাঘেলের মন্তব্য, হিমন্ত এসব বলে বিষ ছড়াচ্ছেন।
আরও পড়ুন:
বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন, ভারত জোড়ো যাত্রা করতে কংগ্রেসের পাকিস্তানে যাওয়া উচিত। কারণ ভারত এখন ঐক্যবদ্ধ। টুইটারে লর্ড মাউন্টব্যাটেন, নেহরু ও জিন্নাহর ছবি দিয়ে হিমন্ত লিখেছেন, ১৯৪৭ সালে একবার মাত্র ভারত বিভাজিত হয়েছিল। তার কারণ ছিল কংগ্রেস। তারাই এতে সম্মত হয়েছিল। এখন রাহুলজি যদি ভারতকে জুড়তে চায়, তবে পাকিস্তানে যাক।
এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেছেন একদা কংগ্রেসী হিমন্ত।আরও পড়ুন:
অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালটা দিতে ছাড়েননি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, অসমের মুখ্যমন্ত্রীকে মাঝেমধ্যেই এমন মন্তব্য করতে হয় দলে নিজের আনুগত্য প্রমাণ করার জন্য। কারণ তিনি তো ২০-২৫ বছর কংগ্রেস দল করে তারপর বিজেপিতে গিয়েছেন। আমি ওর কথাকে কোনও গুরুত্ব দিই না।
আরও পড়ুন:
উনি তো বিজেপিতে পরিযায়ী হিসেবে গিয়েছেন।
তাই তাকে প্রতিদিন এমন বিতর্কিত উসকানিমূলক কথা বলতেই হবে। আমি মনে করি অসমের মুখ্যমন্ত্রী বালকসুলভ অপরিণত আচরণ করছেন। কংগ্রেসের দীর্ঘ ৩৫৭০ কিমি ভারত জোড়ো যাত্রা সূচনার আগে রমেশ এই মন্তব্য করেন। জয়রামের মন্তব্যেই অবশ্য বিতর্কের ইতি ঘটেনি। ফের পালটা দিয়েছেন হিমন্তও। তিনি কটাক্ষ করে বলেন, আমাকে বলুন জয়রাম রমেশ কে? তিনি কি অসমে থাকেন? কে তিনি? আমি জানি না তিনি কে।আরও পড়ুন: