পুবের কলম, ওয়েবডেস্ক: ১ জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট। এদিকে তার আগেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বৃহস্পতিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ল সেই ভাঙড়ে। বোমাবাজিতে জখম এক শিশু-সহ ৭ জন। ফলে ভোটের আগেই 'আরাবুল' খ্যাত ভাঙড় তার নিজের চরিত্র বজায় রাখলো।
অভিযোগ উঠেছে, রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে অতর্কিতে বোমা মেরেছে আইএসএফ। সেই অভিযোগ অস্বীকার করে পালটা বোমাবাজির গুরুতর অভিযোগ তুলেছে আইএসএফ। আহত চার জনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান সায়নী ঘোষ, অরূপ বিশ্বাসরা। ছিলেন শওকত মোল্লাও।আরও পড়ুন:
তৃণমূলের আহত এক কর্মী হাসপাতালের বেডে শুয়েই জানিয়েছেন, রাস্তা দিয়ে মিছিল করে যাওয়ার সময় তাদের দিকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে আইএসএফ।
আরও পড়ুন:
ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারির দাবি তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, “রাজনৈতিকভাবে না পেরে পঞ্চায়েত নির্বাচনের মতো সন্ত্রাস তৈরি করছে নওশাদ সিদ্দিকি। ৫ জন গুরুতর আহত। একটা শিশুও আহত হয়েছে।”
আরও পড়ুন:
ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনি আধিকারিকের থেকে অ্যাকশন টোকেন রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনি আধিকারিক।