পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই পূর্বের তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একের পর অভিযোগ সামনে আসছে। কোথাও দুর্নীতি আবার কোথাও কাটমানি বা অন্যান্য অভিযোগ সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর তৃণমূল ক্ষমতায় থাকার সময় সিপিএমের বিরুদ্ধে চিরকুটে চাকরি হওয়ার অভিযোগ তুলেছিল। এবার বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁর প্রশ্ন মীনাক্ষী কলা বিভাগের ছাত্রী হয়ে কীভাবে সায়েন্সের ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়েছিলেন?
আরও পড়ুন:
বিজপেই বিধায়কের এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও নিজেই এর জবাব দিয়েছেন মীনাক্ষী। বর্তমানে সিপিএমে পুরো সময়ের জন্য সদস্য মীনাক্ষী দলের দেওয়া ৫০০০ টাকা করে ভাতা পান। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় সেই কথায় জানিয়েছেন তিনি। তবে অনেকেই জানেন না আগে মীনাক্ষী চাকরি করতেন।
সেই চাকরি নিয়েই অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। এপ্রসঙ্গে মীনাক্ষী জানান, ঘটনাটি ২০০৮ সালের। সেই সময় বরধমান বিশ্ব বিদ্যালয়ের কূলটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন। বাবা অসুস্থ থাকায় বাড়ির বড় মেয়ে হিসেবী দায়িত্ব পালন করতেই সেই চাকরি তাঁকে করতে হয়েছিল। সেই সময় তিনি বিজ্ঞাপন দেখে ওই পদে চাকরির জন্য আবেদন করেছিলেন বলেও জানান। মীনাক্ষী আরও জানান, তিনি যে ল্যাবরেটরিতে চাকরি পেয়েছিলেন সেটি বিজ্ঞান বিভাগের নয়, ভুগোলের ল্যাবরেটরিতে কাজ পেয়েছিলেন। আর ভূগোল কলা বিভাগের মধ্যে পড়ে বলে তিনি জানান।আরও পড়ুন:
সিপিএম নেত্রী আরও জানান, ওই চাকরি তিনি ১০ বছর করেছিলেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে দিয়ে সিপিএমের সদস্য হিসেবে পুরোপুরি রাজনীতির ময়দানে নেমে পড়েন। যদিও তিনি আপাতত কোনও চাকরি করেন না।