পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসায় বঙ্গে গঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার। ফলে কেন্দ্রের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হবে কি না তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল। এবিষয়ে স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন:
আজ সোমবার নবান্নে বৈঠকে যোগ দেওয়ার আগে শমীক ভট্টাচার্যের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শমীক।
বৈঠকের পর সোজা বিজেপির সল্টলেকের সদর দফতরে যান শমীক। সেখান থেকে তিনি ঘোষণা করেন, সরকার আর দল আলাদাভাবে চলবে। এটা বিজেপি সরকার নয়, এটা হল পশ্চিমবঙ্গ সরকার। একইসঙ্গে আয়ুষ্মান ভারত, বেকার ভাতা থেকে শুরু করে অন্যান্য প্রকল্পগুলি দ্রুত চালু করার বিষয়ে সরকারকে দল সহযোগিতা করবে। তাঁর বার্তা, সরকারের কাজে দলের কোনও প্রভাব থাকবে না।আরও পড়ুন:
উল্লেখ্য, গত শনিবার বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ গ্রহণ করেন। এরপর আজ সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, সকলকে সঙ্গে নিয়ে সরকার চলবে। কোনও পক্ষপাত করা হবে না। একইসঙ্গে এদিন নবান্ন থেকে একাধিক সিদ্ধান্তের কোথা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
শুভেন্দু জানান, আগের সরকারে চালু করা কোনও প্রকল্প বন্ধ করা হবে না। অর্থাৎ সেই সমস্ত প্রকল্প চালু থাকবে। এছাড়াও, আজ থেকেই বাংলা আয়ুষ্মান ভারতের আওতাধীন হল বলে তিনি জানান। পাশাপাশি কেন্দ্রের আরও অন্যান্য প্রকল্প চালু করার বিষয়ে সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এবার দলের রাজ্য সভাপতিও সরকার চালানো নিয়েও বড় বার্তা দিলেন।