পুবের কলম ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণে কলকাতার পাশাপাশি স্তব্ধ হাওড়ার জনজীবন। উত্তর হাওড়ার শালকিয়া, বালি, বেলুড়, শিবপুর, সাঁত্রাগাছি, রামরাজাতলা সহ বিভিন্ন এলাকা জলের তলায়।
হাওড়ায় ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা।
উত্তর হাওড়ার সীতানাথ বোস লেন, ভৈরব দত্ত লেন, তিনকড়ি নাথ বোস লেন, পিলখানা সহ আরও বেশ কিছু অঞ্চল, দক্ষিণ হাওড়ার বি গার্ডেন এলাকায় পি কে রায় চৌধূরী লেন, বলাই মিস্ত্রি লেন, কলেজ ঘাট রোড, রামরাজাতলা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎের ফিডারবক্স জলের তলায় চলে যাওয়ার জন্য ঝুঁকি এড়াতে সিইএসসি এই সিদ্ধান্ত নিয়েছে।