পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার তিনদিনের সফরে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা করার কোন কর্মসূচী নেই বলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
শাহরুখের সঙ্গে দেখা করবেন কিনা এই প্রশ্নের উত্তরে মমতা বলেন “ওঁরা ফিল্ম নিয়ে ব্যস্ত আছেন থাক, আমি কাউকে বিরক্ত করতে চাইনা।””
আরও পড়ুন:
স্বাভাবিক ভাবেই এসে পড়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ।
২০২২ সালের ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হবে সাত থেকে ১৪ জানুয়ারি।আরও পড়ুন:
এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন এবার চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান এবং মহেশ ভাটকে।
আরও পড়ুন:
উল্লেখ্য বলিউড বাদশার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মাদক মামলায় এনসিবির হাতে গ্রেফতার হয়ে প্রায় একমাসের কাছাকাছি ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান।
এখনও খান পরিবার সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় তাই কিং খানের সঙ্গে দেখা না করাই সমীচিন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
তবে শাহরুখের সঙ্গে দেখা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে। মুম্বই সফর থেকে এখন কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকেই তাকিয়ে সকলেই। ( ফাইল ছবি)