মোল্লা জসিমউদ্দিন: আগামী লোকসভা নির্বাচনী আবহে রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশে রদবদল। ব্যতিক্রম হল না পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটও। প্রায় ৩ বছর ধরে মঙ্গলকোট আইসি পদে আসীন ছিলেন পিন্টু মুখার্জি। গত ২৬ শে জানুয়ারি সন্ধের সময় সরকারি নির্দেশিকায় বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও অফিসারদের ব্যাপক রদবদল করা হয়েছে। সেখানে মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখোপাধ্যায়কে সিআই, বি (দুর্গাপুর), এডিপিসি পদে বদলি করা হয়েছে।
এই বদলীর খবরে মঙ্গলকোটের সিংহভাগ বাসিন্দাদের মনে বিষন্নতার ছাপ। আইনশৃঙ্খলা থেকে ক্রীড়া ও সংস্কৃতি সবেতেই এলাকার মানুষের আপদে বিপদে থাকতেই তিনি। তাই মঙ্গলকোট যেন 'বিষন্ন'। টানা তিন বছরের কর্মজীবনে বিভিন্ন সময় সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করেন তিনি। তাঁর হাত দিয়ে একদিকে যেমন উত্তপ্ত মঙ্গলকোট শান্ত হয়, ঠিক তেমনি নতুনভাবে জেগে ওঠে মঙ্গলকোট। কয়েকটি ভোট পর্ব এখানে মিটলেও কোনমতেই সেরকম গন্ডগোলের খবর দেখা যায়নি। বোম বারুদের আওয়াজ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে মঙ্গলকোটে। বিভিন্ন সময় ফুটবল প্রতিযোগিতা, ভলিবল, ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজেও তার অগ্রণী ভূমিকা দেখা যায়। মঙ্গলকোট থানা চত্বর আধুনিকতার পাশাপাশি পুরাতন থানা এলাকাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন। থানা সংলগ্ন লালডাঙ্গা ক্রীড়াঙ্গনের অন্যতম রূপকার হলেন পিন্টু বাবু। তাঁর সদিচ্ছায় নতুন রূপ নেয় লালডাঙ্গা ক্রীড়াঙ্গন। শুধুমাত্র সংস্কার নয় এলাকার যুবরা যাতে মাঠমুখী হয় সেই লক্ষ্যে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। ভোট পরবর্তী হিংসার আগুন জ্বলেনি মঙ্গলকোটে। করোনা আবহে ভিক্ষুকদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আবার কখনো বা পথ কুকুরদের বিভিন্ন সড়কপথের মোড়ে বিশেষজ্ঞ রাধুনিদের রান্না পরিবেশন করেছেন তিনি। স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, "বদলির বাস্তবতা কে তো মানতেই হবে। উনি মানবিক পুলিশ অফিসার হিসাবে মঙ্গলকোটের হৃদয়ে চিরকাল রয়ে থাকবেন।"আইসি পিন্টু মুখার্জির বদলীতে 'বিষন্ন' মঙ্গলকোট
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১৪:৫৫
আরও খবর
মঙ্গলকোটের শোলাশিল্প গ্রাম বনকাপাসিতে ভয়াবহ আগুন
বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ
মঙ্গলকোটে পুলিশের রক্তদান শিবির
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩