পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি ১ ব্লকের সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েতের নেজাট থানার আকুঞ্জিপাড়া এখন খবরের শিরোনামে। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাজাহান এখানকার বাসিন্দা। ইডিকাণ্ডে এখনো অধরা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তথা সন্দেশখালির জননেতা। মোবাইলের সুইচ বন্ধ। তার ভাই শেখ আলমগীর সন্দেশখালি ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, আমাদের পরিবার ভয় সন্ত্রস্ত হয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করছে।
স্কুল যেতে ভয় পাচ্ছে। এমনকি গৃহ শিক্ষকরা বাড়িতে আসছে না। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার। বারবার বলা হচ্ছে শেখ শাহাজান বাংলাদেশে। কিন্তু কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত পাহারা দেয়। তারাই বলুক সীমন্ত পেরিয়ে কিভাবে বাংলাদেশ গেল।আরও পড়ুন:
আবার কখনো বলা হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে খাওয়া দাওয়া করছে।
কোথায় ঘুরে বেড়াচ্ছে। তাদের মোবাইল ফোনে মেসেজ আসছে। তাহলে তারাই তো সব জানে। আমরা কি করে বলবো। চলতি মাসে ৫ তারিখ আমরা বাড়িতে ছিলাম না। হঠাৎ একটি গাড়ি এসে গেটের তালা ভাঙতে শুরু করল। ভয় পেয়ে যায় পরিচারিকা সহ পরিবারের অন্যান্য লোকজন।আরও পড়ুন:
এই খবর অনুগামীদের কাছে পৌঁছতে তারা উত্তেজিত হয়ে অপরিচিত ব্যক্তি হিসেবে ইডি আধিকারিদের উপর হামলা করতে পারে। এটা কাম্য নয়। এটা করা উচিত হয়নি। প্রশাসনের উপর আস্থা আছে। আইন আইনের পথে চলছে ।
আরও পড়ুন:
উপযুক্ত তদন্ত করে দোষী সাব্যস্ত হলে শাজাহান সাজা পাক কিন্তু যেসব রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে আদৌ শেখ শাজাহান জড়িত নয়। সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চল মৎস্য চাষের উপর নির্ভরশীল। আমরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি।যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে সবই ভিত্তিহীন ও মিথ্যা। রেশন কাণ্ডে মুক্ত কোন প্রমাণ ই করতে পারবে না।