আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ইমরান খান। পাক সরকারের পক্ষ থেকে জারি করা হল সার্কুলার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। ইমরান আহমদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন।
ইমরানের পরামর্শেই প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছিলেন।অনাস্থার প্রস্তাবকেও বাতিল করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এই নিয়ে টালমাটাল অবস্থার মধ্যেই জারি করা হল নয়া বিজ্ঞপ্তি।আরও পড়ুন:
এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
তবে স্পিকারের এ আদেশকে অবৈধ ঘোষণা করে বিরোধীরা শাহবাজ শরিফকে একতরফাভাবে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি এরই মধ্যে সংসদে ভাষণও দিয়েছেন।আরও পড়ুন:
তাছাড়া ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সংসদ সদস্য আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান এ দাবি করে একটি ভিডিও টুইট করেছেন।
আরও পড়ুন: